
মে 5th, 2012

nh24
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সমাজের কল্যাণে যারা কাজ করেন তারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। কেবল প্রাতিষ্ঠানিক নয়, ব্যক্তি উদ্যোগেও সমাজের কল্যাণে অনেকে অনন্য ভূমিকা রাখেন। ক্ষণস্থায়ী পৃথিবী থেকে তারা চলে গেলেও তাদের কীর্তি ও সুকর্ম সমাজের উত্তর প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকে। তারা তাদের সুকৃতির মাঝেই বেঁচে থাকেন। তিনি শনিবার দক্ষিণ সুরমার বিশিষ্ট সমাজসেবী ও নগরীর ২৬ নং ওয়ার্ডের ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মরহুম আবুল হোসেন বাবুল স্মরনে এক শোক সভা ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মে 5th, 2012

nh24
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি সৈয়দ আকমল হোসেন বলেছেন, মহাজোট সরকার ইসলামের খেদমতের দোহাই দিয়ে ক্ষমতায় এসে ইসলাম নির্মূলের যে মরনপণ চেষ্টা শুরু করেছেন তা কোন দিন বন্ধ করবেন দেশবাসী প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চায়, সরকার যে বিশেষ বিবাহ আইন ২০০৭ পাস করেছেন তা ১৮৭২ সালের স্পেশাল ম্যারিজ আইন ২০০৭ অনুযায়ী একজন মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, ইহুদী সহ যে কোন ধর্মের লোক নিজ ধর্মে থেকে বিবাহ করতে পারবে যা সকল ধর্ম বিরোধী ৯০ ভাগ মুসলমানদের দেশে জীবন থাকতে আমরা তা মেনে নিতে পারিনা। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে ধর্মহীন বিয়ের নিবন্ধন লাইসেন্স বাতিল করতে হবে এবং মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সংশোধন করে স্বৈরাচার আইয়ুব খান আমলের কলংকিত

মে 5th, 2012

nh24
মাহফুজ আদনান:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সদ্য ফল প্রকাশিত হওয়া অর্থনীতিতে (চার বছর মেয়াদী অনাস কোর্স) ১ম শ্রেণীতে ১ম হয়েছে আবু মোহাম্মদ আব্দুল্লাহ। সে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতিতে (অনার্স) সর্বপ্রথম ১ম শ্রেণীতে ১ম (ফাস্ট ক্লাস ফাস্ট) অর্জনকারী ছাত্র। সিলেট বিভাগের ৪র্থ ও বাংলাদেশের ৮ম স্থান অর্জনকারী (অর্থনীতিতে) আবু মোহাম্মদ আব্দুল্লাহ সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এর কলবাখানী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহফুজুল আলম ও গৃহীণী ফরিদা ইয়াছমিন এর ১ম পুত্র। তিনভাই ও দুই বোনের মধ্যে সবার বড় আবু মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিদিন ৩ ঘন্টা পড়াশোনা করতো। অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি করার স্বপ্ন দেখা আবু মোহাম্মদ আবুদল্লাহ ইংল্যান্ড-স্পেন-বাংলাদেশ থেকে একযোগে প্রকাশিত সাপ্তাহিক বাংলা কাগজের পাঠক সংগঠন সব্যসাচি

মে 5th, 2012

nh24
ছাতকের নোয়াপাড়ার শাহজালাল লতিফিয়া ফরজু মিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক পীর মনজুর আহমদ ফরজু মিয়া বলেছেন, একটি কুচক্রী মহল আমার প্রতিষ্ঠিত মাদরাসাটি ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে। মাদরাসায় ধারাবাহিক ইসলামের প্রচারনা বন্ধ করতে উঠেপড়ে লেগেছে এ মহল। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই গত ১ মে স্থানীয় একটি পত্রিকা কতৃপক্ষকে ভুল বুঝিয়ে সম্পূর্ণ ভুল ও বানোয়াট তথ্য দিয়ে আমাকে ‘জ্বীনের বাদশা’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

মে 5th, 2012

nh24
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, কারা নির্যাতিত সাহসী কলম সৈনিক মাহমুদুর রহমান এর রোগমুক্তি কামনা এবং বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান উপলক্ষে দৈনিক আমার দেশ পাঠক মেলার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মে 5th, 2012

nh24
সংবাদদাতা,মৌলভীবাজার থেকেঃ আরটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমের উপর শুক্রবার রাত ১১ টায় অর্তকিত হামলা চালিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা ক্যামেরা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা কমপ্লেক্স হাসপাতাল থেকে একটি মারামারি ঘটনায় আহতদের চিত্র ধারন শেষে হাসপাতাল থেকে মোটর সাইকেল যোগে ফেরার পথে কালীঘাট সড়কে অন্ধকার স্থানে উৎপেতে থাকা ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল মোটর সাইকেলে পথরোধ করে অর্তকিত হামলা চালায়। এ হামলায় আরটিভি জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম আহত হন। তাকে আহত করে সন্ত্রাসীরা তার ব্যবহৃত ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ভাস্করকে এলাকাবাসী হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন বলে আহত আরটিভি প্রতিনিধি জানান। এ ব্যাপারে, শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়েরী করা

মে 5th, 2012

nh24
সংবাদদাতা,মৌলভীবাজার থেকেঃ নিখোঁজ ইলিয়াস আলীকে উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী ১২শ’ অভিযানের মধ্যে মৌলভীবাজার জেলা অন্যতম স্পট হিসেবে গণ্য হলেও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে অবহিত নন। মৌলভীবাজারের র্যাব কর্তৃপক্ষ এবং পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন। তবে ইলিয়াস আলী উদ্ধারের ব্যাপারে জেলার বিভিন্ন স্থানে দশটিরও অধিক ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে বলে একটি সূত্র দাবি করছে। সূত্র মতে, র্যাবেরই একটি স্পেশাল টিম নিজেদের গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অত্যন্ত গোপনীয়ভাবে গভীর রাতে বিভিন্ন এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছে। অপারেশনের পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে এ আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। ইলিয়াস আলী

মে 5th, 2012

nh24
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় শনিবার সকাল সারে ১০টায় মিতালীবাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুর আরোহী ৪জন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদশী সূত্রে জানাযায়- ওই দিন প্রায় সারে ১০ টার দিকে মাধবপুর থেকে ছেড়ে আসা স্কয়ার কোম্পারি একটি টেম্পু উল্লেখিত এলাকা পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মিতালীবাসের সাথে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ ঘটলের্ টেম্পুর আরোহী ৪জন গুরুতর আহত হয়। আহতরা হল হবিগঞ্জ সদরের শেলদার এলাকার অনিবেশ রায়ের ছেলে অজিদ রায়

মে 2nd, 2012

nh24
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গতকাল অনুষ্টিত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন।নির্বাচনে দুটি পরিষদের মধ্যে সেলিম-সংগ্রাম পরিষদের ১০ প্রার্থী জয়লাভ করেছেন,অপর ফরিদী-ওয়েছ পরিষদের ৩ প্রার্থী হয়েছেন বিজয়ী। প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম,সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোর সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহ,সিনিয়র

মে 2nd, 2012

nh24
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে আহসানউল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনাগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হত্যা ও খুনের রাজনীতি বিশ্বাস করে।
মে দিবসে মঙ্গলবার টঙ্গীতে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই টঙ্গী এলাকার সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে স্মরণ করেন। শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করেন তিনি।
হরতালের আগে বাসে আগুন দেওয়ায় চালকের মৃত্যুর ঘটনা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, “আন্দোলন করুন ভালো, কিন্তু মানুষ পুড়িয়ে মারবেন কেন? একজন মুসলমান আরেকজন মুসলমানকে পুড়িয়ে মারে কী করে?”

মে 2nd, 2012

nh24
গত সপ্তাহে তিন দিন এবং এই সপ্তাহে দুদিন হরতালের পর মঙ্গলবার এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, “সরকারকে বলব, ইলিয়াস আলীকে ফেরত দিন, আমরা কর্মসূচি প্রত্যাহার করে নেব। নইলে আগামী সপ্তাহেই কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
ইলিয়াসের সন্ধানে গত সপ্তাহে রোববার থেকে তিন দিন হরতালের পর খালেদা জিয়া গত শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছিলেন।
তবে এর মধ্যে ইলিয়াসের সন্ধান না মেলায় রোব ও সোমবার পুনরায় হরতাল ডাকে বিএনপি। ওই হরতাল শেষে বুধবার বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।

মে 2nd, 2012

nh24
সংবাদদাতা, হবিগঞ্জ >>>>>>>>>>>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ১ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রীর শিক্ষা উন্নয়ন ট্রাস্ট গঠন করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর থেকে একের পর এক আওয়ামীলীগ নেতা-কর্মীকে হত্যা করেছে বিএনপি। যে কারণে সব সময় আওয়ামীলীগকে লাশ নিয়ে চলতে হয়। বিএনপি দেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশ এখন জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত হয়েছে।

এপ্রিল 29th, 2012

nh24
আতঙ্ক কাটছেনা সিলেটের বিশ্বনাথের জনসাধারনের। একেিদক গ্রেফতার আতঙ্ক আর অন্যদিকে হরতাল আতঙ্কে এখন পুরো উপজেলাবাসী। গত ২৩ এপ্রিলের ভয়াবহ ঘটনার পর থেকে এ আতঙ্কে গতকাল রোববারও উপজেলার সর্বত্র ছিল জনবামনব শুন্য। আবারো দু’দিনের ওই হরতালে কি ঘটবে ওই অজানা আতংকে দিন কেঠেছে ব্যবাসয়ীসহ সাধারণ জনসাধারনের। ফের সংঘর্ষ কিংবা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিশ্বনাথে ‘বিজিবি’ র্যাব ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। গতকাল সকাল থেকেই সিলেট থেকেই ‘বিজিবি’র পাশাপাশি র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিশ্বনাথের নবনিযুক্ত ইউএনও সোনামনি চাকমা ব্যবসায়ীসহ নিরীহ জনসাধারণকে ভীত না হওয়ার আহবান জানেিয়ছেন। তিনি ‘সমকালকে’ জানান, বিশ্বনাথকে সংঘাতমুক্ত রাখতে সকলপ্রকার প্রয়োজনীয় ব্যবস্তা

এপ্রিল 29th, 2012

nh24
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিএনপি নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় বিএনপির দেওয়া আরো দুদিনের হরতালের প্রথম দিনে সিলেটের বিশ্বনাথে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। রোববার সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের দোকানপাট বন্ধ ছিল। তবে অধিকাংশ দোকানপাট বন্ধ থকালেও দুপুরের দিকে কিছুসংখ্যক দোকানপাট খোলা থাকতে দেখা গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকলেও ব্যাংক, বীমা, এনজিওসহ সরকারী ও বেসরকারী অফিস খোলা ছিল। কিন্তু অফিসগুলোতে জনসাধারনের উপস্থিতি একেবারেই কম ছিল। কোথাও কোন পিকেটিং কিংবা অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই ‘বিজিবি’ র্যাব ও পুলিশের টহল ছিল লক্ষনীয়। মাঝে মধ্যে অটোরিক্সা চলাচল করতে দেখা গেলেও দুরপাল্লার কোন বাস চলাচল করতে দেখা যায়নি।

এপ্রিল 29th, 2012

nh24
ছাতক প্রতিনিধি :
ছাতক উপজেলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সুষ্ট ও শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। সকাল থেকে ছাতক-সিলেট, ছাতক-দোয়ারাবাজার ও ছাতক-সুনামগঞ্জ সড়কে কোন লোকাল ও দূরপাল¬¬ার যানবাহন চলাচল করেনি। বিএনপি’র দুটি গ্র“পের দলীয় নেতা-কর্মীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান করে রাস্তায় টায়ার জালিয়ে পিকেটিং করেছে। শহরের সারা দিনই পুলিশের টহল জোরদার ছিল। হোটেল ও ফার্মেসী ছাড়া অধিকাংশ দোকান-পাঠ ছিল বন্ধ। এদিকে হরতালের সমর্থনে বিএনপি‘র সাবেক এমপি কলিম উদ্দিন মিলন ও

এপ্রিল 29th, 2012

nh24
তপন জ্যোতি তপু,ছাতক :>>>>>>>>
ছাতকে ভুমির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ এখন চরম আকার ধারন করেছে। স্থানীয় তফসিলদার ও গ্রাম্য পঞ্চায়েত কমিটির মুরব্বীরা ৬০ শতক ভুমি নিয়ে বিরোধের নিস্পত্তি করতে না পারায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
স্থানীয় সাংবাদিকদের সামনে এমনই অভিযোগ করেছেন উপজেলার জাহিদপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মালিক।জানা যায, দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের আব্দুল মালিক এলাকার সুজা সিংহ মজুমদারের কাছ থেকে ২০০১ সালে ৬০ শতক জমি ক্রয় করেন। এদিকে একই গ্রামের আসিদ আলীকে ২০১১ সালে সুনামগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে সরকারী খাঁস এক একর ভুমি বন্দোবস্ত দেয়া হয়। আব্দুল মালিকের অভিযোগ, প্রতিপক্ষ আসিদ আলী খাঁস জমি বাদ দিয়ে দীর্ঘদিন যাবৎ তার মালিকানা জমি দখলে নেয়ার পায়তারা

এপ্রিল 29th, 2012

nh24
সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট থেকে এক ট্রাভেল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন । তার নাম ফুয়াদ আহমদ(৩০),তিনি বালাগঞ্জের জামালপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে।বর্তমানে তিনি দক্ষিণ সুরমা উপজেলার কুচাই মাঝপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। গত ২৬ এপ্রিল বিকেল ৫ টায় তিনি যমুনা মার্কেটে অবস্থিত শাহজালাল ট্রাভেল নামীয় ব্যবসা প্রতিষ্টান থেকে বেরিয়ে বাবনা পয়েন্টে উপস্থিত হওয়ার পর থেকে নিখোঁজ হন। তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে ও সন্ধান না পাওয়াতে ফুয়াদের ছোট ভাই রিয়াদ দক্ষিণ সুরমা থানায়

এপ্রিল 28th, 2012

nh24
ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমার দর্পণ যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৈশাখী মেলা জমে উঠেছে। দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। ৭ বৈশাখ থেকে শুরু হওয়া মেলার স্টল গুলোতে ক্রেতা সাধারণের উপস্থিতি ও ভীর লক্ষণীয়। মেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দরা মেলা যাতে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরিচালিত হয় সেই লক্ষে গঠন করেছেন ১৩০ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি। কমিটির সভাপতি হলেন তরুণ সমাজসেবক জুয়েল আহমদ। এছাড়া মেলার উপদেষ্টা পরিষদে

এপ্রিল 27th, 2012

nh24
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় নগরীর আম্বরখানা পয়েন্টে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি এম.এ. হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীর যৌথ পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম, ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি এড. নোমান মাহমুদ, বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, জেলা শাখার যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সল, মহানগর শাখার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির শাহীন, বিএনপি নেতা নজিবুরর রহমান নজিব, সালেহ আহমদ খসরু, এমদাদ হোসেন প্রমুখ।

এপ্রিল 26th, 2012

nh24
সংবাদদাতা,>>>>>>>>
সিলেটের মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে র্যাব-৯, সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ‘মেসার্স হুনাম খাঁ পেট্রোল-পাম্প’ এর সামনে রাস্তার পার্শ্বে ৪০০ লিটার চোলাই মদ ও ১টি সিএনজিসহ আসামিদের আটক করে।